পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলের সম্পর্ক স্থাপন রাজনৈতিক অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। ইসরায়েলের সঙ্গে পুনরায় মরক্কোর স্বাভাবিক সম্পর্কের ঘোষণায় নিন্দা জানিয়ে একথা বলে হামাস।
তিনি বলেন, ‘এটি রাজনৈতিক অপরাধের শামিল। ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি ইসরায়েলকে অবৈধভাবে দখলদারিত্ব অব্যাহত রাখতে উৎসাহ দিচ্ছে।’
এদিকে ইসরায়েলের সঙ্গে পুনরায় মরক্কোর স্বাভাবিক সম্পর্কের ঘোষণার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসলামিক জিহাদসহ অন্যান্য দল ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও স্বীকৃতির আগে স্বাভাবিক সম্পর্কের তীব্র নিন্দা জ্ঞাপন করে।
হামাস জানিয়েছে, স্বাভাবিক সম্পর্ক চুক্তি ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরো বেশি আগ্রাসী করেছে এবং ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের বসতি স্থাপন করেছে।
এদিকে ইসলামিক জিহাদের মুখপাত্র দাউদ শিহাব ইসরায়েলের সঙ্গে মরক্কোর স্বাভাবিক সম্পর্ককে জেরুজালেম ও ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করেন। এছাড়া তিনি এটিকে আরব শাসকদের আরেক ধাক্কা বলে উল্লেখ করেন। তিনি জানান, অবশ্য মরক্কোর জনগন স্বাভাবিক সম্পর্ককে প্রত্যাখ্যান করেছে।
পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের সঙ্গে মরক্কোর স্বাভাবিক সম্পর্কের ঘোষণা ফিলিস্তিনি জনগন ও আরবজাতির ইতিহাসের আরেক দিন কালো দিন হিসেবে চিহ্নিত হবে।
বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের স্বাভাবিক সম্পর্ককে প্রত্যাখ্যান করে আসছে আরবরা। আরবরা ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিহত করে যাবে।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে মরক্কোর স্বাভাবিক সম্পর্কের ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের বড় ধরনের পরিবর্তন বলে আখ্যায়িত করেন।
এর আগে আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করে। ইতিমধ্যে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক চুক্তি করেছে।
/এএ


