ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জমিয়ত অবিচল : আল্লামা দুর্লভপুরী

ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জমিয়ত অবিচল : আল্লামা দুর্লভপুরী

‘জমিয়তে উলামা বাংলাদেশ’ প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী নয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামের বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জমিয়তে উলামা বাংলাদেশ অবিচল থাকবে বলে মন্তব্য করেছেন ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানীর খলীফা ও জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী।

তিনি বলেন, ইসলামের মূলধারার আদর্শকে ধারণ করে জমিয়তে উলামা সকল বাতিল শক্তির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। জমিয়তে উলামা প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী কোনো সংগঠন নয়, তবে ইসলাম বিরোধী যে কোন ধরনের অপতৎপরতার বিরুদ্ধে জমিয়তের পথচলা অবিচল থাকবে।

গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জমিয়তে উলামা বাংলাদেশের ৪র্থ কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেটের কানাইঘাট উপজেলার ইউনিক কমিউনিটি সেন্টারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামা ও নেতাকর্মীদের উপস্থিতিতে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের উদ্বোধকের বক্তব্যে জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুর বলেন, হক্কানী উলামায়ে কেরামদের নিয়ে প্রতিষ্ঠিত জমিয়তে উলামা বাংলাদেশ ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে হক্বের নিশান উড্ডীন করতে এবং ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস এদেশের ধর্মপ্রাণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। জমিয়তে উলামার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের আলেম-উলামা ও তৌহিদী জনতা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেশ-বিদেশে সংগঠনের কাজ করার পাশাপাশি ইসলামের সুমহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন।

জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় কাউন্সিলে আরও বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা সামছুদ্দিন দুর্লভপুরী, মহাসচিব মাওলানা মুহাম্মদ নযরুল ইসলাম তোয়াকুলী প্রমুখ নেতৃবৃন্দ।

৪র্থ জাতীয় কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে পুনরায় আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরীকে আমীর এবং মাওলানা মুহাম্মদ নযরুল ইসলাম তোয়াকুলীকে মহাসচিব নির্বাচিত করে ১৩৩ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *