ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না : ওজিল

ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না : ওজিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি ফ্রান্সে মতপ্রকাশে স্বাধীনতার দোহাই দিয়ে সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে জড়ানোর দূরভিসন্ধিতে মহানবী সা. এর অবমাননায় ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনী ও নৃশংস সন্ত্রাসী হামলায় শিক্ষক নিহত হওয়া এবং পরবর্তী সময়ে দেশটির প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে মুসলিমবিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে।

সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে জড়ানোয় দেশটির ইসলাম ধর্মাবলম্বীরা শঙ্কিত হয়ে উঠেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করছেন মুসলিমরা। এমন সময়ে মুখ খুললেন তুরস্কের মুসলিম পরিবারে জন্ম নেওয়া জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। ফ্রান্স ইস্যুতে নিজের অবস্থান পরিস্কার করে তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে ইসলাম সমর্থন করে না।

এক টুইটবার্তায় ওজিল লিখেছেন, ‘ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই।’ টুইটে একটি ছবিও যুক্ত করেছেন ওজিল। যাতে লেখা আছে পবিত্র কোরানের একটি আয়াত, ‘কেউ কাউকে হত্যা করল সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। আর কেউ একটি প্রাণ রক্ষা করল সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল।’ এর আগে ফরাসি মুসলিম ফুটবল তারকা পল পগবাও নিজের সন্ত্রাসবিরোধী অবস্থান স্পষ্ট করেছিলেন। যদিও তাকে নিয়ে গুজব ছড়িয়েছিল ইংল্যান্ডের একটি পত্রিকা।

মেসুত ওজিল গত ফুটবল বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে জার্সি উপহার দেওয়া আর তার পক্ষে রাজনৈতিক কথা বলায় সমালোচিত হয়েছিলেন। বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে আর জায়গাই পাননি। এতে তার ক্লাব ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কাগজে-কলমে এখনো আর্সেনালের খেলোয়াড় হলেও দলে জায়গা পাচ্ছেন না। এর পেছনে চীনের উইঘুর মুসলমানদের নিয়ে করা তার মন্তব্যের ভূমিকা আছে বলেই মনে করেন ওজিলের ঘনিষ্ঠরা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *