ইসলামী আন্দোলনের ১০ জন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র জমা

ইসলামী আন্দোলনের ১০ জন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র জমা

পৌরসভা নির্বাচন

ইসলামী আন্দোলনের ১০ জন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র জমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১০ জন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেসব পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সেগুলো হলো: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায়: মুহাম্মদ হাফিজুর রহমান, রংপুর জেলার বদরগঞ্জ: মুহাম্মদ সাদ্দাম হোসেন, কুড়িগ্রাম জেলার সদর : ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর: খন্দকার ইমরান হোসেন, চুয়াডাঙ্গা জেলার সদর: তুষার ইমরান সরকার, পটুয়াখালী জেলার কুয়াকাটা: মুহাম্মদ নূরুল ইসলাম, বরিশাল জেলার উজিরপুর: কাজী মুহাম্মদ শহিদুল ইসলাম, বাকেরগঞ্জ: মাওলানা খলিলুর রহমান, ঢাকার ধামরাই: শওকত আলী, গাজীপুরের শ্রীপুর: মাওলানা ফাহাদ আহমদ মোমতাজী।

উল্লেখ্য যে, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সকল প্রার্থীদের সমানভাবে কাজ করার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন না করতে পারলে জনগণের টাকা পয়সার খরচ করার কোন প্রয়োজন নেই। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা এবং নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *