পাথেয় রিপোর্ট : ইসলামে মাদক ও জঙ্গিবাদের কোন স্থান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা টাঙ্গাইল শাখার প্রধান ‘মুফতি নূরুদ্দীন জামালী।’
২৯ জুলাই রোববার জেলা পুলিশ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমিতে মাদক ও জঙ্গি বিরুদ্ধী আলোচনা সভায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাওলানা জামালী বলেন, ইসলামে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ দেশ ও মানবতা বিরোধী সকল কাজই হারাম। ইসলাম এসেছে সকল শ্রেণীর সব মানুষের শান্তি ও মুক্তির জন্য। অশান্তি সৃষ্টিকারী মুসলিম অমুসলিম যেই হোক তাকে দমন করাই ইসলামের নির্দেশ।

মাদক ও জঙ্গিদের দমনে পুলিশ সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান অনুষ্ঠানের সভাপতি টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল মুমিন বলেন, মাদক ও জঙ্গিবাদের ভয়াবহ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। মদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের পুলিশ প্রশাসন বুদ্ধিমত্তা সাথে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।


