নিজস্ব প্রতিবেদক ● পবিত্র জিলহজ মাসের চাঁদ গেছে। আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বায়তুল মুকাররমের ফাউন্ডেশনের কার্যালয়ে বসেছে চাঁদ দেখা কমিটির সভা।
ফরিদপুর, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চাঁদ দেখা যাওয়ায় সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ে ফোন করে জানান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আনু্ষ্ঠানিকভাবে ঈদুল আজহার চাঁদ দেখার ঘোষণা দেন। এবার ঈদে ১, ২ ও ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।


