ঈদের আগে চলবে না যাত্রীবাহী কোন লঞ্চ

ঈদের আগে চলবে না যাত্রীবাহী কোন লঞ্চ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে ঈদের আগে কোনো যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন সচিব মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে তিনি এসব বলেন।

তিনি বলেন, সরকারি আদেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন সম্ভব নয় তাই এমন সিদ্ধান্ত।

এর আগে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ পর্যন্ত সব আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, প্রতি বছর ঈদের সময় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নদীপথে বিভিন্ন জেলায় যাত্রা করে থাকে। দেড় মাসেরও বেশি সময় ধরে আন্তঃজেলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *