পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধার সাদুল্যাপুরে ঈদের আগেই যাত্রীবাহী পিকআপভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মুসা মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
শনিবার (২৯ মার্চ ) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা মিয়া (২০) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মুসা মিয়া নিহত ও অপর চারজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।


