উত্তরা ক্লাব থেকে ৫ কোটি টাকার মদ জব্দ

উত্তরা ক্লাব থেকে ৫ কোটি টাকার মদ জব্দ

পাথেয় ডেস্ক : রাজধানীর উত্তরা ক্লাব থেকে ৩ হাজার বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত মদের মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

৯ জুলাই, সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এ অভিযান শুরু করে শুল্ক গোয়েন্দারা।

অভিযানের নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ শহীদুল ইসলাম  জানান, উত্তরা ক্লাব দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ ও মাদকদ্রব্য অবাধে বিক্রয় করে আসছে বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে র‌্যাব ও আনসার সদস্য সমন্বয়ে গঠিত টিম উত্তরা ক্লাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আটক করে।

শুল্ক গোয়েন্দা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুর ২টা থেকে অভিযান পরিচালনা করতে যায়। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সহযোগিতা না করায় বিকেল ৫টার দিকে তালা ভেঙে অভিযান শুরু হয়। অভিযানে উত্তরা ক্লাব থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, হুইস্কি, ওয়াইন, ভোদকা ও বিয়ার উদ্ধার করা হয়। উত্তরা ক্লাবের বিরুদ্ধে শুল্ক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *