উত্তেজনা পাক-ভারত সীমান্তে

উত্তেজনা পাক-ভারত সীমান্তে

উত্তেজনা পাক-ভারত সীমান্তে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কিছু কিছু দিন পরপরই দেখা পাকিস্তান ও ভারত সীমান্তে উত্তেজনা। এবার করোনাকালেও ভারত এবং পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আরও একবার দু’দেশের সীমান্তে পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে ভারত।

জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মানাকোট সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে পাক সেনারা গোলাগুলি শুরু করে। পরে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিতে গুলি চালিয়েছে।

দু’পক্ষের সংঘর্ষে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে সোমবারও নিয়ন্ত্রণ রেখার খারি কারমারা এলাকায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

এদিকে, রোববার ও সোমবার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাঁধে। এতে ৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিহতরা সবাই হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *