উন্নয়নের সঙ্গে দুর্নীতির গতি টেনে ধরাই বড় চ্যালেঞ্জ : দুদক চেয়ারম্যান

উন্নয়নের সঙ্গে দুর্নীতির গতি টেনে ধরাই বড় চ্যালেঞ্জ : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়নের সঙ্গে দুর্নীতির গতি টেনে ধরাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘দেশে সম্পদের অসমতা থাকলেও আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছি। এই উন্নয়নের সঙ্গে দুর্নীতির গতিও ঊর্ধ্বমুখী।  মঙ্গলবার জাতীয় শিল্পকলা একাডেমিতে দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘উন্নয়ন ও দুর্নীতি সম্ভবত জমজ ভাই। রেগুলেটরি ফ্রেইম ওয়ার্কগুলো যদি ঠিক থাকে তাহলে উন্নয়ন ঠিকই হবে। অন্যদিকে প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করলে দুর্নীতির লাগাম টেনে ধরা যাবে। ফলে জনগণের উন্নয়নের জন্য যে অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার সেটা অর্জন সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো কাজ শুরু করতে চাই না, যা শেষ করতে পারবো না। অনুসন্ধান ও তদন্ত কাজে গুণগত মান বাড়াতে দুদকের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *