এই সরকারের পায়ের নিচে মাটি নেই : মির্জা ফখরুল

এই সরকারের পায়ের নিচে মাটি নেই : মির্জা ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। তিনি আরও বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে গেছে এই সরকার। এ জন্যই তারা পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, লাঠিচার্জ করেছে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা সরকার ও পুলিশের এই হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে। আমাদের উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি সেই আন্দোলনে নেতৃত্ব দেবে। এই প্রত্যাশা আমরা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *