এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার দিন-তারিখ নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং এইচএসসি পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সোশ্যাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুক পেজ ও প্রোফাইল খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো- স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

‘পরীক্ষা নেয়ার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেয়া হবে এবং পরীক্ষার তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হবে।’

গরহরংঃৎু ড়ভ বফঁপধঃরড়হ, ইধহমষধফবংয নামে একটি পেজ থেকে গত ১২ আগস্ট এক পোস্টে বলা হয়েছে, ‘প্রিয় ছাত্রছাত্রীগণ, আগামী ৬ সেপ্টেম্বর ২০২০ সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে।’

গরহরংঃৎু ড়ভ বফঁপধঃরড়হ নড়ধৎফ পেজে থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে এক পোস্টে বলা হয়, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চুড়ান্তঃ- স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর। -শিক্ষা মন্ত্রণালয়।’ এই তথ্যকে মিথ্যা ও কল্পনাপ্রসুত হিসেবে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রাণালয়।

গরহরংঃৎু ড়ভ বফঁপধঃরড়হ নড়ধৎফ পেজে থেকে শনিবার সকাল ১০টা ৩৮ মিনিটে আরেক পোস্টে বলা হয়েছে, ‘এইচএসসি পরীক্ষা আয়োজনের জন্য ১৫ই অক্টোবর কে সামনে শিক্ষার্থীদেরকে মানষিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

ভুয়া কোনো পেজের বা সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/সড়বনফমড়া) এসব বিষয়ে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রসঙ্গত গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত রয়েছে।

দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে গত ১৭ মার্চ থেকে। সেই ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *