এক দিনে আরও ২০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে আরও ২০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই রাজধানী ঢাকার অধিবাসী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৪৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭৩ জন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গু আক্রান্ত ২০৮ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩ জন। বাকি ৩৫ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৪৪ জন। এর মধ্যে শুরুর ছয় মাস ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২৭০ জন।

এ বছরের জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। ওই মাসে রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৬ জন। আগস্টে এ সংখ্যা বেড়ে ৭ হাজার ৬৯৮ জনে দাঁড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *