এক দিনে আরও ৩৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে আরও ৩৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ৩৪৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ২৮৬ জন ও ঢাকার বাইরে ৫৭ জন রয়েছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। আর কেবল চলতি সেপ্টেম্বর মাসে আজকে পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮ জন।

এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে ডেঙ্গু জ্বরের উৎপত্তি। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোন ব্যক্তিকে কামড়ালে, সেই ব্যক্তি ৪ থেকে ৬ দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোন জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে, সেই মশাটিও ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *