পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে।
বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের দিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) সারা দেশে করোনায় ৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয়েছিলো আরও ২৯১ জনের শরীরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।
এ ছাড়া গত এক দিনে ২০ হাজার ৬৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৫৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের ৪ জন পুরুষ ও ২ জন নারী। এ সময়ে ঢাকায় ৪ জন, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।


