পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত এক দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে।
একই সময়ে নতুন করে ৪৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে।
এর আগের দিন বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছিলো ৫১৮ জন করোনা রোগী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৪২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


