এক বছর লাগবে করোনা ভ্যাকসিন পেতে

এক বছর লাগবে করোনা ভ্যাকসিন পেতে

এক বছর লাগবে করোনা ভ্যাকসিন পেতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একটা আবিষ্কার নরমাল বিষয় নয়। পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের পরই মানুষের কল্যাণে তা ব্যয় হয়। দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই) জানিয়েছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচতে ১১৫টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে। ভ্যাকসিন আবিষ্কারে রাতদিন চেষ্টা করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ প্রস্তুতকারক ও গবেষণা প্রতিষ্ঠানগুলো।

মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে। কিন্তু ঠিক কবে নাগাদ এই টিকা চূড়ান্তভাবে অনুমোদন পাবে তা এখনও বলা যাচ্ছে না।

তবে এবার ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির (ইএমএ) বলেছে, খুব দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।

ইএমএর প্রধান মার্কো ক্যাভালেরি বলছিলেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এখন থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে কয়েকটি (টিকা) অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে।’

‘আমরা যা দেখতে পাচ্ছি তার ওপর নির্ভর করে কিছু পূর্বাভাস দেয়া হচ্ছে মাত্র। তারপরও বলতে হবে (এক বছরের মধ্যে টিকা পাওয়া) এটা সবচেয়ে ভালো পরিস্থিতির বিবেচনায়। যতগুলো টিকা নিয়ে কাজ করা হচ্ছে তার সবগুলো হয়তো অনুমোদন পাবে না এবং (সেগুলো) হারিয়ে যাবে,’- বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *