একদিনে আরও ২৫২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে আরও ২৫২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একদিকে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার তুলানামূলক কমছে। অন্যদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২০২ জন রাজধানী ঢাকার ও বাকি ৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ১২৩ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৪৩ জন ভর্তি রয়েছেন।

রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারর্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (২৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট নয় হাজার ৮৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৬৯০ জন রোগী।

সূত্র জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি ২৫২ জন রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৬ জন রোগী ভর্তি হন। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৫০ জন ভর্তি হয়েছেন।

এদিকে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন ও আগস্টে ৩০ জন মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *