একদিনে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

একদিনে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭। আর নতুন করে ৩১ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬।

বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁর মধ্যে ১ হাজার ২৯০ জনের সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ।

এই হার আগের দিনের তুলনায় কিছুটা বেশি। বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪৫।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বুঝতে পারার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা অন্তত দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *