একদিনে ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৫৯৬

একদিনে ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৫৯৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জনের। একদিনে মৃতদের মধ্যে ২২জন পুরুষ এবং ১১ জন নারী।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৮৪৩ জনের নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫.৮৬ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জনের শরীরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *