এরদোগানকে উৎখাতে ৭৪ ট্যাংক, ২৪ বিমান ও ১৭২ সাজোয়া যান

এরদোগানকে উৎখাতে ৭৪ ট্যাংক, ২৪ বিমান ও ১৭২ সাজোয়া যান

পাথেয় ডেস্ক : তুরস্কে ২০১৬ সালে প্রেসিডন্ট এরদোগানকে উৎখাতের জন্য সংঘটিত অভ্যুত্থানচেষ্টায় বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠে নেমেছিল সেনাবাহিনীর একটি অংশ। তবে ওই সংখ্যাটি ছিল মোট সেনাবাহিনীর মাত্র ১ দশমকি ৫ ভাগ।

অভ্যুত্থানচেষ্টার দুই বছর পূর্তিতে টার্কিশ জেনারেল স্টাফের প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট একটি বিবৃতি দিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগানকে উৎখাতের ওই ব্যর্থ চেষ্টায় ৮ হাজার ৬৫১ জন সৈনিক জড়িত ছিল। এর ১ হাজার ৬৭৬ জন সৈনিক অফিসারদের আদেশে অভ্যুত্থানে জড়িয়ে পড়ে। এর মধ্যে ১ হাজার ২১৪ জন ক্যাডেট।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ইংরেজি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহার খবরে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

তুরস্কের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টায় জড়িতরা ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য।

অভ্যুত্থানচেষ্টায় ৮টি হেলিকপ্টারসহ ও ৩৭টি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। যা দেশটির সামরিক বাহিনীর হাতে থাকা মোট হেলিকপ্টারের মাত্র ২ দশমিক ৭ ভাগ।

এছাড়া ৭৪টি ট্যাংক ও ১৭২টি সাজোয়া যান ব্যবহৃত হয়েছিল। বিদ্রোহীরা তিনটি জাহাজও ব্যবহার করেছিল। অভ্যুত্থানে ২৪৬ বেসামরিক এবং নিরাপত্তা সদস্য নিহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *