ওবায়দুল কাদেরের সঙ্গে জমিয়তুল উলামার ত্রাণবিষয়ক মতবিনিময়

ওবায়দুল কাদেরের সঙ্গে জমিয়তুল উলামার ত্রাণবিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ● মিয়ানমার থেকে পালিয়ে আসা নাগরিকদের জন্য বাংলাদেশে স্থায়ী কোনো আবাসন তৈরী না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। তিনি বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশ মানবিক আশ্রয় প্রদান করেছে। তাদেরকে আলোচনা সাপেক্ষে নিজেদের দেশে ফিরে যেতে হবে।

সম্প্রতি কক্সবাজারের হোটেল কক্স টুডেতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ও ত্রাণবিতরণ বিষয়ক সমন্বয়ক মাওলানা সদরুদ্দীন মাকনুন মতবিনিময় করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন।

মতবিনিময়েয়র সময় আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হানিফ এমপি, বাহাউদ্দীন নাছিম, জাহাঙ্গীর কবীর নানক এমপি, জমিয়তুল উলামার ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ, লেখক তানজিল আমির উপস্থিত ছিলেন।

মাওলানা মাকনুন রোহিঙ্গা শিবিরে বাংলাদেশ জমিয়তুল উলামা, ইসলাহুল মুসলিমীন পরিষদ ও জমিয়তে উলামায়ে হিন্দের ত্রাণবিষয়ক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

অাল্লামা ফরীদ উদ্দীন মাসউদ- এর তত্বাবধানে পরিচালিত কার্যক্রমগুলো শুনে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময়ের এক পর্যায়ে মাওলানা মাকনুন কুতুপালংয়ের ৩ নং মধুছড়া ক্যাম্পে ১০০০ শেডের নির্মিতব্য “ফরীদনগর” উদ্বোধনের জন্য মন্ত্রীকে নিমন্ত্রণ জানালে তিনি এ দাওয়াত সাদরে গ্রহণ করেন।
শিগগিরই ফরীদনগর উদ্বোধনে সেতুমন্ত্রী যাবেন বলে জানা গেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *