‘কওমি মাদ্রাসার ওপর সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না’

‘কওমি মাদ্রাসার ওপর সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমী মাদ্রাসার ওপর সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (২৯ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

কওমি মাদ্রাসার স্বকীয়তার ওপর হাত দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, কওমি মাদ্রাসার স্বকীয়তা বিলীন করে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা কোনওভাবেই মেনে নেয়া হবে না।

বিবৃতিতে চরমোনাই পীর রেজাউল করীম আরও বলেন, দারুল উলূম দেওবন্দের মূলনীতির ভিত্তিতে পরিচালিত কওমি মাদ্রাসার ওপর হাত দেওয়া থেকে সরকারকে বিরত থাকতে হবে। কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদান ছাড়া জনগণের সাহায্য-সহযোগিতায় চলে আসছে। কাজেই সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তা সরকারের জন্য বুমেরাং হবে।

চরমোনাই পীর আরও বলেন, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের দাবি দারুল উলূম দেওবন্দের নীতিমালা মেনে কেবল সনদের স্বীকৃতির জন্য আন্দোলন করা হয়েছিল। সরকারও সেই শর্ত মেনেই দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান মর্যাদা দিয়েছে। এখন কওমি মাদ্রাসার স্বকীয়তা বিলীন করে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

এসময় কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়ার দাবিও জানান সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *