কক্সবাজারে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজারে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারে ‘এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের’ মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, কক্সবাজারে এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

আশিকুলের বিরুদ্ধে এই মামলা ছাড়াও নারী নির্যাতন, অস্ত্র, ইয়াবার কারবারসহ বিভিন্ন অভিযোগের আরও ১৭টি মামলা রয়েছে। চার মাস আগে কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

ওই নারীর অভিযোগ, গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। তখন জিম্মি করা হয় তার স্বামী ও সন্তানকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *