কঙ্গোতে বিমান বিধ্বস্তে কমপক্ষে ৩ জন নিহত

কঙ্গোতে বিমান বিধ্বস্তে কমপক্ষে ৩ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর সাউথ কিভু প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাউথ কিভুর পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে করা রয়টার্সের ঐ প্রতিবেদনে উক্ত বিমান দূর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে সাউথ কিভু প্রদেশের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ৬ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তৎক্ষণাৎ জরুরি সেবাদানকারী কর্মীদের সেখানে পাঠানো হয়েছে এবং জীবিতদের জন্য অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।

দূর্ঘটনায় কবলিত বিমানটির শাবুন্দা এয়ারফিল্ডে অবতরণের কথা ছিল। সেখানকার স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সাউথ কিভু প্রদেশের প্রধান শহর শাবুন্দা থেকে ১৫ কিলোমিটার দূরে কেইশা নামক গ্রামে বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে। এদিকে স্থানীয় কর্মকর্তার বরাত দিয়েই রয়টার্স জানায় , বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা ৩ নয়, ৫ জন হতে পারে। তাদের সূত্রমতে, বিমানটিতে আরোহীর সংখ্যা যে ৫ জন ছিলো, তাদের সকলেই নিহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *