কন্যাসহ করোনাক্রান্ত ঐশ্বরিয়া রায় বচ্চন

কন্যাসহ করোনাক্রান্ত ঐশ্বরিয়া রায় বচ্চন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি রূপ নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ছাড় দিচ্ছে না কাউকেই। বস্তিবাসী থেকে নিয়ে বিশ্বের বড় বড় নেতা সেলিব্রিটিরাও বাঁচতে পারছেন না করোনার ভয়াল থাবা থেকে। এবার করোনায় আক্রান্ত হলেন ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তার কন্যা আরাধ্যা।

অমিতাভ ও অভিষেক বচ্চনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসার পর শনিবারই (১১ জুলাই) বচ্চন পরিবারের বাকি সদস্যদের করোনা টেস্ট করা হয়।

সেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পূত্রবধূর ঐশ্বরিয়ার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

এর আগে শনিবার রাতে প্রথমে অমিতাভ বচ্চন ও পরে অভিষেক বচ্চনের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মাঝারি লক্ষণ নিয়ে তারা ২ জনেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। লক্ষণ দেখা যাওয়ার পরেই তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *