পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৮২২ জনে। এই সময়ে নতুন করে আরো দুই হাজার ৮৬৮ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৯১টি ল্যাবে গেল ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৭৬টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৯টি। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ সাত হাজার ৫৫৬টি।
একদিনে আরো সুস্থ্য হয়েছেন তিন হাজার ২৫৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
/এএ


