করোনা উপসর্গ নিয়ে খুলনায় ইমামের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে খুলনায় ইমামের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় করোনা আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নড়াইল নড়াগাতি এলাকার মোয়াজ্জেম শেখের ছেলে ও স্থানীয় খাশিয়াল গ্রামের মসজিদের ইমাম।

শনিবার (০৬ জুন) বিকালে খুলনা করোনা ডেডিকেটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা ল্যাবে করোনা শনাক্ত হলে ২৫ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *