করোনা উপসর্গ নিয়ে টঙ্গীর রাস্তায় বৃদ্ধার মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে টঙ্গীর রাস্তায় বৃদ্ধার মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত সংখ্যা বাড়ছে দেশে। এবার গাজীপুরের টঙ্গী আউচপাড়া মোল্লাবাড়ি এলাকায় করোনা উপসর্গ নিয়ে মিনারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা ঠান্ডা-জ্বরসহ বিভিন্ন রোগ ভুগছিলেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ফার্মেসী থেকে ওষুধ নিয়ে বাসায় ফেরার পথে রাস্তায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হাজী কছিমউদ্দিন ফাউন্সেডশন এর করোনা স্বেচ্ছাসেবী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে দাফন কাফনের ব্যবস্থা করেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, হাজী কছিমউদ্দিন ফাউন্ডিশন এর চেয়ারম্যান এম এম হেলাল উদ্দিন, টঙ্গী পশ্চিম খানার ওসি এমদাদুল হক প্রমূখ। করোনা সন্দেহে তার মৃত্যু হয়েছে বলে প্রশাসনের ধারনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *