করোনা: বিশ্ব জুড়ে বেড়েই চলেছে সংক্রমণ-মৃত্যু

করোনা: বিশ্ব জুড়ে বেড়েই চলেছে সংক্রমণ-মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে নতুন করে ৩৫ লাখ ৬৯ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার একইদিনে মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৯১ জনের। আক্রান্ত-মৃত্যুর এই হার আগের দিন বৃহস্পতিবারের চেয়ে কিছু বেশি। ওই দিন বিশ্বে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৪ লাখ ৫৯ হাজার ও মৃতের সংখ্যা ছিল ৮ হাজার ৮৫৭ জন। অর্থাৎ বেড়েই চলেছে ভয়াভহ এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৩৪ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ১৯৩ জন হয়েছে এবং মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ২ হাজার ৯০২ জনে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃতের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটিতে ৭ লাখ ৭৭ হাজার ৫১২ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ২ হাজার ৭৭৪ জন।

এছাড়া এদিন ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮৫১ জন ও মৃত্যু হয়েছে ২৩৩ জনের। ভারতে নতুন আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন ও মৃতের সংখ্যা ৪৮৯ জন, ইতালিতে নতুন আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ১০৬ জন ও মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। ব্রাজিলে আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৮২০ জন ও মৃত ৩৯৬ জন, স্পেনে নতুন আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৯৫ জন ও মৃত্যু ১৪২ জন। অন্যদিকে জার্মানিতে নতুন আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন ও মৃত্যু ১৭৫ জন, আর্জেন্টিনায় নতুন আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ১৭১ জন ও মৃত্যু ১৬০ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৫৫৪ জন। এই রোগীদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৫৫৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৯৫ হাজার ৯০০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *