করোনা মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : কাদের

করোনা মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বুধবার (২৮ এপ্রিল) সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কারো সাথে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই পারে ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।

আরও পড়ুন: রাজনৈতিক অভিলাষ ছিল হেফাজতের : স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘জনগণকে বাঁচাতে আমাদের ভ্যাকসিন দরকার। যেখান থেকে ভ্যাকসিন পাবো সেখান থেকে ভ্যাকসিন সংগ্রহ করবো। এখানে কারো সাথে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই। ভ্যাকসিন দরকার ভ্যাকসিন নেব।’

ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *