করোনা; যোগীর ত্রাণ তহবিলে নিজেদের বেতন দিচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা

করোনা; যোগীর ত্রাণ তহবিলে নিজেদের বেতন দিচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার হানায় বিপর্যস্ত বিশ্ব। বিশ্ব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত। ভারতে এ ভাইরাসের আক্রমণে সংক্রমণ রোধে চলছে টানা ২১ দিনের লকডাউন। কোথাও কোথাও কারফিউ অব্দি। এমন সময়ে দেশটির অসহায় মানুষের পাশে দাঁড়াতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিথ্যনাথের খোলা ত্রাণ তহবিলে নিজেদের বেতন দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা।

উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষকদের সংগঠনের সাধারণ সম্পাদক দিওয়ান সাহেব জামান বলেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে সারাদেশ লড়াই করছে। এই পরিস্থিতিতে সরকারের পাশে রয়েছে মাদরাসা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। আমরা আমাদের ১ দিনের বেতন এই পরিস্থিতিতে দেশের মানুষের স্বার্থে সরকারের হাতে তুলে দেব।

তিনি আরও জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোর লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে এই অর্থ দেওয়া হবে। মার্চ মাসের বেতন থেকে সেই তহবিল উত্তোলন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *