করোনা; ১০ লক্ষাধিক আক্রান্ত সুস্থ হয়েছেন

করোনা; ১০ লক্ষাধিক আক্রান্ত সুস্থ হয়েছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নভেল করোনাভাইরাস এরই মধ্যে দুই লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এ মৃত্যুর মিছিল কোথায় গিয়ে ঠেকবে তা এখনো অনিশ্চিত। তবে সুখবর হচ্ছে, এরই মধ্যে ১০ লক্ষাধিক আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন।

শুক্রবার (০১ মে) পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা হালনাগাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, সুস্থ রোগীর সংখ্যা ১০ লাখ ১৪ হাজার। যেখানে মোট আক্রান্ত শনাক্ত ৩২ লাখ ৫৭ হাজারের বেশি।

তবে মোট আক্রান্তের সংখ্যায় কিছু ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে। কারণ অনেক দেশেই পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা নেই। তাছাড়া মৃদু লক্ষণযুক্ত বা লক্ষণ ছাড়াই যারা আক্রান্ত তাদের অধিকাংশই বাড়িতে থাকছেন এবং এমনিতেই সেরে উঠছেন। তাদের সংখ্যাটি সরকারি পরিসংখ্যানে থাকছে না। ফলে পরীক্ষার আওতার বাইরে থাকা অনেক মানুষও এরই মধ্যে সুস্থ হয়েছেন বলা যেতে পারে। অর্থাৎ সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাটি আরো বেশি হওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে, দৈনিক ১ লাখ পরীক্ষা করার লক্ষ্য অর্জনের পথে সরকার। বাড়ি, ফার্মেসি, রাস্তার মোড়ে করোনা পরীক্ষার ব্যবস্থা করার বিষয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

এদিকে ইতালি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ লকডাউন শিথিল করতে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে চলাচলে বিধিনিষেধ প্রত্যাহার করা শুরু হয়েছে। নিউ সাউথ ওয়েলশে সীমিত আকারে সামাজিক মেলামেশার সুযোগ দেয়া হচ্ছে, আর কুইন্সল্যান্ডে খুলে দেয়া হচ্ছে দোকানপাট।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *