করোনা; ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮৯

করোনা; ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪৮৯ জনে।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫২ হাজার ৮৭ জনে।

মঙ্গলবার (০৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫ হাজার ৩৪৯ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি।

উল্লেখ্যয, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *