করোনাঃ সাপ্তাহিক মৃত্যুর হিসেবে বিশ্বে ৯ম বাংলাদেশ

করোনাঃ সাপ্তাহিক মৃত্যুর হিসেবে বিশ্বে ৯ম বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত এক সপ্তাহে বিশ্বের যে দশটি দেশে করোনায় বেশী মৃত্যু হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার। এ তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ৯ম।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রায় এক বছর ধরে করোনার তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে গত সাত দিনে মারা গেছেন ৯ হাজার ৭১ জন করোনা রোগী।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সদ্য করোনার দ্বিতীয় ঢেউ পার করে আসা দেশ ভারত। সর্বশেষ ৭ দিনে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪ জনের।

৫ হাজার ৮৮২ জনের মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া। চতুর্থ স্থানে আছে রাশিয়া; বিশ্বের বৃহত্তম এই দেশটিতে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৭ জন।

এই তালিকায় থাকা অন্যান্য দেশসমূহের মধ্যে পঞ্চম স্থানে আছে কলম্বিয়া (এক সপ্তাহে মৃত্যু ৩ হাজার ৯৩০), ষষ্ঠ স্থানে আর্জেন্টিনা (এক সপ্তাহে মৃত্যু ২ হাজার ৪৬৫), সপ্তম স্থানে দক্ষিণ আফ্রিকা (এক সপ্তাহে মৃত্যু ২ হাজার ৪৪৯ জন), অষ্টম স্থানে যুক্তরাষ্ট্র (এক সপ্তাহে মৃত্যু ১ হাজার ৪৭২ জন), নবম স্থানে বাংলাদেশ (এক সপ্তাহে মৃত্যু ১ হাজার ৩৫৪ জন) এবং দশম স্থানে মেক্সিকো (এক সপ্তাহে মৃত্যু ১ হাজার ৩২৭ জন)।

বাংলাদেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, রংপুর জেলায়। তার পর থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন এবং মারা গেছেন মোট ১৬ হাজার ৪১৯ জন। এছাড়া, করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।

তবে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রোববার (১১ জুলাই)। ওই দিন দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন, মারা গেছেন ২৩০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *