করোনাভাইরাস; বন্ধ হচ্ছে না শিল্প-কলকারখানা : শ্রম প্রতিমন্ত্রী

করোনাভাইরাস; বন্ধ হচ্ছে না শিল্প-কলকারখানা : শ্রম প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আপাতত শিল্প-কলকারখানা বন্ধ হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, তবে পরবর্তী পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

রবিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক’ শেষে তিনি এ কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, শিল্প-কলকারখানা আমরা আপাতত বন্ধ করব না। তবে সার্বিক বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সবাইকে সচেতন হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসকে মোকাবিলা করব।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমসচিব কে এম আলী আজম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *