করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) মন্ত্রী নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানতে চাইলে বুধবার বিকাল ৫টার দিকে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য স্যাম্পল দিই। কিছুক্ষণ আগে নমুনায় করোনার রেজাল্ট পজিটিভ আসে।’

করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী। এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তিনি।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *