করোনায় আক্রান্ত সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ চিকিৎসক

করোনায় আক্রান্ত সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ চিকিৎসক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষ ঘরবন্দি থাকলেও স্বাস্থ্য সেবা দিতে মাঠে অবস্থান করছেন চিকিৎসকেরা। পর্যাপ্ত পরিমান পিপিই না থাকায় ঝুঁকি নিয়েই তারা সেবাদান করে যাচ্ছেন। এর ভেতরেই এবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচ চিকিৎসক আক্রান্ত হলেন করোনাভাইরাসে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশন (বিএমএ)।

সূত্র জানায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন অবেদনবিদ্যা বিভাগ ও একজন বহির্বিভাগের চিকিৎসক।

তারা কোনো রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা এখনো নিশ্চত হওয়া যায়নি। হাসপাতালের একটি সূত্র জানায়, তাদের সন্দেহ, বহির্বিভাগের চিকিৎসক প্রথমে আক্রান্ত হন। পরে অন্যরা সংক্রমিত হন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ভাইরাসটিতে এ পর্যন্ত ২ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *