করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ২২৯

করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ২২৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৯ জনের শরীরে।

এ নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৭৩ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ​পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *