পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশার।
শনিবার (০৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল বাশার ১৯৬১ সালের ১৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এছাড়া শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।
/এএ


