করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২৯৮

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২৯৮

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২৯৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমতে থাকলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৯৮ জনের।

বুধবার (১১ মার্চ) চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়। মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ১৯ হাজার ২১৪ জন।

চীনে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন এবং মারা গেছেন ২২ জন। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে এ রোগে আক্রান্তের সংখ্যা মোট ৮০ হাজার ৭৭৮ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের।

ইতালিতে আরও ৯৭৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৯। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১৬৮ জনের। এ নিয়ে মারা গেছেন ৬৩১ জন।

এছাড়া, ইরানে আরও ৮৮১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন আরও ৫৪ জন। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়ালো এবং মৃত্যু হয়েছে ২৯১ জনের। এখন পর্যন্ত বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে রোগটি ছড়িয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *