করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭জন নারী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৮৬৭টিতে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৯ হাজার ২৫২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জনে।

উল্লেখ্য, আগের দিন শনিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিলো। শনাক্ত হয়েছিলো ২ হাজার ১৫০ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *