করোনায় রামেকে আরও ১৫ জনের মৃত্যু

করোনায় রামেকে আরও ১৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৫ জনের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। আর আটজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

করোনা পজিটিভে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং নাটোরের একজন রয়েছেন। এছাড়া উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের চারজন রোগী রয়েছেন।

শুক্রবার (১১ জুন) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৭ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *