কানাইঘাটে রিক্সা চালক ও ঘরবন্ধি শ্রমজীবিদের পাশে দাঁড়িয়েছেন ভাইস চেয়ারম্যান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের দুর্গত সময়ে সিলেটের কানাইঘাটের রিক্সা চালক, হোটেল শ্রমিক ও ঘরবন্দি শ্রমজীবি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল্লাহ শাকির।
বুধবার (১ এপ্রিল) ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি খাদ্য সামগ্রী নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে সাধ্য অনুযায়ী চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছেন তিনি।
ত্রাণ বিতরণের সময় মাওলানা আব্দুল্লাহ শাকিরের সাথে আরও উপস্থিত ছিলেন বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদ নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আলা উদ্দিন, মাওলানা আসাদ উদ্দিন সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্যবৃন্দ।
এর গত সোমবার (৩০ মার্চ) বিকালে নিজ উদ্যোগে মাওলানা আব্দুল্লাহ শাকির উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের অসহায়দের ঘরে ঘরে চাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এছাড়াও বিভিন্ন পয়েন্টে রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালকসহ বিভিন্ন শ্রেণীর দিনমজুর ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি।



