কাফেরকেও আল্লাহ রহমতের মধ্যেই রাখেন

কাফেরকেও আল্লাহ রহমতের মধ্যেই রাখেন

কাফেরকেও আল্লাহ রহমতের মধ্যেই রাখেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যে আল্লাহকে অস্বীকার করে-এমন মানুষকেও আল্লাহ রহমতের ছায়াতলেই রাখেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, কাফের তাকেই বলা হয় যে আজীবন আল্লাহর রহমতে বেষ্টিত থেকেও তা অস্বীকার করে। আল্লাহকে স্বীকার করে না, অথচ তিনি মানুষকে সৃষ্টি করেছেন।

আল্লাহর কুদরতের কথা উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মহান আল্লাহর কুদরত সবসময় আমাদের সঙ্গেই আছে। আল্লাহর কুদরত দেখুন, ঘুমন্ত ব্যক্তির নাকে অথবা কানের ভেতরে কখনও একটা পিঁপড়া অথবা তেলাপোকা প্রবেশ করে না। অথচ তখন এই ব্যক্তিকে কেউ পাহারা দেয় না। এখানে মুসলমান বা অন্য ধর্মের বলে কোনো কথা নেই। পৃথিবীর সব মানুষকেই আল্লাহ তাআলা এই সুরক্ষা দিয়ে থাকেন।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, মানুষের ঈমান আনার জন্য দেহের অবকাঠামোকে দেখলেই যথেষ্ট। মানুষের ভেতরে যে বৈজ্ঞানিক যন্ত্রাংশ মহান আল্লাহ তৈরি করে রেখেছেন, তাতে বিশ্বের খ্যাতিমান ডাক্তাররাও পেরেশান হয়ে যান। চোখ, নাক, কান, কিডনি, হার্ট, লিভার-এত এত সুক্ষ ও দামী জিনিস আল্লাহ কীভাবে জায়গামতো ফিট করেছেন। শুধু একটি জিনিসকে গবেষণা করুন, অবশ্যই আপনি আল্লাহকে পেয়ে যাবেন।

শুক্রবার (১১ ডিসেম্বর ২০২০) দুপুরে রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদের জুমার আগের বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *