কাবুলে ফের বোমা হামলা; নিহত ৩

কাবুলে ফের বোমা হামলা; নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নৈরাজ্য আর হানাহানি মোটের পর থামছে না আফগানিস্তানে। এবার দেশটির দুটি পৃথক বোমা বিস্ফোরণে তিনজন নিহত, পুলিশসহ ১৩ জন আহত হয়েছেন। দেশটিতে বোমা হামলার সর্বশেষ ঘটনা এটি।

বুধবার (২৭ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ ডিস্ট্রিক্ট ১৫ এলাকায় পুলিশ পিক-আপ ট্রাকে বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ হামলার ঘটনাটি খতিয়ে দেখছে।

এদিকে প্রাদেশিক গভর্নর জানান, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে গতকাল মঙ্গলবার রাতে একই ধরনের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ বোমা বিস্ফোরণে আরো ১০ জন বেসামরিক নাগরিক ও এক পুলিশ সদস্য আহত হন।

গভর্নর ওমর শিরজাদ জানান, প্রাদেশিক রাজধানী তিরিন কোট নগরীতে পুলিশ ডিসট্রিক্ট-১ এলাকায় বোমার বিস্ফোরণে পুলিশ পিক-আপ ট্রাক দুমড়েমুচড়ে যায়। তিনি আরো জানান, আহতদের তিরিন কোটে একটি প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এখন পর্যন্ত এ দুই হামলার দায় কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বোমা হামলার জন্য আফগান কর্মকর্তারা তালেবান জঙ্গি গ্রুপকে দায়ী করেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *