কারওয়ানবাজারে রূপচাদা বলে পিরানহা ও ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রি!

কারওয়ানবাজারে রূপচাদা বলে পিরানহা ও ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রি!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিষিদ্ধ পিরানহা, অস্ট্রেলিয়ান মাগুর ও ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে রাজধানীর কারওয়ানবাজারে মাছের বাজারে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। এ সময় অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে এই অভিযান শুরু করেছে র‍্যাব। অভিযানের নেতৃত্বে আছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্টেট সারওয়ার আলম। অভিযান সম্পর্কে তিনি জানান, সকাল থেকে অভিযানটি শুরু করা হয়েছে। মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বলে গোপন তথ্য পাওয়া গেছে। এছাড়া মাছের শরীরে বিভিন্ন রং ব্যবহার করারও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানকালে কারওয়ান বাজারে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রিসহ ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে পাঁচজন মাছ ব্যবসায়ীকে ১ থেকে ৩ মাস মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *