পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি অসুস্থ মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ নির্দোষ আলেমদের মানবিক কারণে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবি জানান।
তারা বলেন, র্দীঘদিন যাবত রোগে আক্রান্ত অবস্থায় কারাগারে থাকায় মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মাওলানা মামুনুল হকের শারিরীক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তারা কারাবন্দি অসুস্থ নির্দোষ আলেমদের দ্রুত মুক্তি দিয়ে তাদের সুচিকিৎসার সুযোগ দেয়ার জোর দাবি জানান।
তারা বলেন, কারাবন্দি আলেমদের পরিবার পরিজনরা অনাহার অনিদ্রায় দিন কাটাচ্ছে। কারাবন্দি থাকায় এসব আলেমদের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।


