পাথেয় ডেস্ক : দেশের শীর্ষ কারী মুহাম্মদ ইউসুফের ইন্তেকালে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গভীর শোক জ্ঞাপন করে বলেছেন, মাওলানা কারী মুহাম্মদ ইউসুফ আমাদের সময়কার খ্যাতিমান একজন কারী ছিলেন। আল্লাহ তাআলা তাকে খায়রের ফায়সালা করুন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, পৃথিবী আসলে থাকবার জায়গায় নয়। আমাদের প্রিয় নবীজীও চলে গেছেন। আজ আমরা কারী ইউসুফকও হারালাম। তাকে হারিয়ে যে ক্ষত তৈরী হয়েছে। যে শূন্যতা তৈরি হয়েছে সে শূন্যতা পূরণে আমাদের কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।


